হাওজা নিউজ এজেন্সি’র অনুবাদ বিভাগ জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে অনুষ্ঠিত ওই বৈঠকে সিরিয়ার নিরাপত্তা কর্মকর্তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সূত্রের দাবি, লেবাননে অস্থিতিশীলতা সৃষ্টি ও উত্তেজনা উসকে দেওয়ার একটি পরিকল্পনার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার ওই সূত্র সংবাদমাধ্যম আল-মালুমা’কে দেওয়া সাক্ষাৎকারে জানায়, সিরিয়ার সাধারণ গোয়েন্দা সংস্থার প্রধান আবদুল কাদির তাহহান গোপনে বৈরুতে সফর করেন। সেখানে কয়েকজন নিরাপত্তা কমান্ডারের সঙ্গে তিনি গণমাধ্যমের নজর এড়িয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কয়েকজন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে বৈঠক করেন।
সূত্রটি আরও জানায়, বৈঠকে বেশ কয়েকটি স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে অন্যতম ছিল লেবাননের অভ্যন্তরে সক্রিয় হওয়ার অপেক্ষায় থাকা সন্ত্রাসী সেলগুলোকে প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ ও প্রস্তুত করার প্রক্রিয়া।
সূত্রের দাবি, এসব সেলকে ব্যবহার করে লেবাননে বিশৃঙ্খলা সৃষ্টি, সামাজিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করা এবং সাম্প্রদায়িক ও ধর্মীয় বিভেদ উসকে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এর উদ্দেশ্য ছিল অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার ইসরায়েলি পরিকল্পনাকে এগিয়ে নেওয়া।
আপনার কমেন্ট